ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় হবে: শামা ওবায়েদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শামা ওবায়েদ। 

বিএনপি ক্ষমতায় এলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে বলে জানিয়েছেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষাব্যবস্থার কথা বলা হয়েছে। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’

বর্তমান শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করে শামা ওবায়েদ বলেন,  ‘ছোট থাকতে আমরা শিখেছিলাম— শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন মনে হচ্ছে, জাতির মেরুদণ্ড নেই, অথবা ভেঙে যাচ্ছে। শিক্ষার প্রথম গলদ হচ্ছে— আমরা সন্তানদের নিজেদের পছন্দমতো বিষয়ে পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।’

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেত্রী। তিনি বলেন, ‘গত ১৭ বছরে প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচে বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে জানি না, তবে সেখানে চুরি হয়েছে অনেক। শিক্ষা নয়, দুর্নীতির সুযোগ তৈরি করতেই এসব অবকাঠামো করা হয়েছে।’

‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে আয়োজিত এ সভায় রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারীনেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (IID)-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

তিন দিনব্যাপী এই ক্যাম্পের উদ্দেশ্য তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং গবেষণামুখী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় হবে: শামা ওবায়েদ

আপডেট সময় : ০২:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫