ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.)-কে কটুক্তি চাটমোহরে যুবক গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামক এক যুবককে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।

এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আতিকুর রহমান সাগর নিজেই চাটমোহর থানায় চলে আসেন। থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়। গ্রেফতারকৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি ও বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার স্টারমোড় এলাকায় একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় আতিকুর রহমানের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে। জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার আতিকুর রহমান সাগর নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেয়।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তির দাবি করেন। উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার নিকট অভিযুক্ত আতিকুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান।

মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তিনি জানান ইসলাম নামক এক ব্যক্তির নিকট রয়েছে। আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের নিকট এ ব্যাপারে জানতে চাই। আতিকুর রহমান সাগরকে থানায় সোপর্দ করতে বলি এবং ইসলামের দোকানে অবস্থান করি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান, আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তী প্রয়াজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

মহানবী (সা.)-কে কটুক্তি চাটমোহরে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪