রাজধানীর মোহাম্মদপুর সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং অপরাধীদের দৌরাত্মসহ নানা ধরনের অপরাধমুক্ত করতে প্রবীণ বাসিন্দারা এক আলোচনা সভা করেছেন। সভায় বাসিন্দাদের নিরাপত্তা শঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল চারটায় মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর অঞ্চলে বসবাসরত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক প্রবীণ বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা এ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসযোগ্য উন্নত এলাকায় রূপান্তর করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এসময় তিনি বলেন, এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এই এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।’
এছাড়া সভায় উপস্থিত জেষ্ঠ্য নাগরিকবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা এবং তা সমাধানকল্পে নিজেদের করণীয় সম্পর্কে মূল্যবান মতামত ব্যক্ত করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন- অবসরপ্রাপ্ত প্রফেসর শিব্বির আহম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালাউদ্দিন আহম্মেদ, প্রফেসর ড. রফিকা আফরোজ, বিশিষ্ট সমাজসেবিকা ও নারীনেত্রী শাহনাজ পারভীন লিপি, মোহাম্মদপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহিদুন নাহার, সামাজিক সংগঠন আলফা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিদ্দিকুর রহমান।
শিরোনাম :
মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রবীণদের আলোচনা সভা
-
চেতনায়২৪ ডেস্ক : - আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ২৪৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


































