ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সীমান্তে ১৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় সীমান্ত থেকে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ মূর্তি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. সোহাগ মিলনের নেতৃত্বে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) আট সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি আটক করতে সক্ষম হয়।

আটককৃত মূর্তির আনুমানিক মূল্য এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে ১৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট সময় : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫