ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কাপ্তাইয়ে ২ নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

‎রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে এক দিনে ২ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথ উদ্ধার অভিযান চালিয়ে শিশু ও নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে, এখন পর্যন্ত ২ জনকে উদ্ধার অভিযানে কাজ চলছে বলে জানানো হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২ অক্টোবর) আইএসপিআর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়,গত ৩০ সেপ্টেম্বর  রাতের আকস্মিক ঝোড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় মোট ৫ জন নিখোঁজ এর ঘটনায় ওই রাতেই ২ জনকে জীবিত ও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও, পরদিন (১ অক্টোবর) সকালে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ৬ জন যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও এখনো ২ জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়। সেনাবাহিনী শুধু নিরাপত্তার অঙ্গীকারেই নয়, বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাইয়ে ২ নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫