ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়।

বুধবার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক তানভীর একই এলাকার বাসিন্দা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫