ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আখাউড়ায় গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গঙ্গানগর এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকার গঙ্গানগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ১৬ কেজি গাঁজাসহ মৌসুমী আক্তার (২৬), রুমানা আক্তার (২৫), মো: ময়নাল হক (৪০) ও মো: মাসুম মিয়া (৪২) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে বলেও পুলিশ জানায়।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত চার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আখাউড়ায় গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫