ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লক্ষ্মীপুরে দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণ কাজ চলাকালীন দেয়াল চাপা পড়ে শরীফ হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেফালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ইউনিয়নের সেফালিপাড়া গ্রামের বাইন্নার বাড়ির মো. দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির এক প্রবাসীর বসতঘরের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শরীফ হোসেনসহ অন্যান্য শ্রমিকরা। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে পড়লে নিচে চাপা পড়েন শরীফ। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক প্রবাসী নবী মিয়া বলেন, আমার বসতঘরের কাজ চলমান। প্রতিদিনই কাজ করতে আসেন শরীফসহ তার সহকারীরা। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।

শরীফের বাবা দুলাল মিয়া বলেন, আমার একমাত্র সন্তান। তার আয় দিয়েই সংসার চলতো। এখন আমাদের কি উপায় হবে?

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে কারো কোনো গাফলতি আছে কিনা সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪