ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লালমনিরহাট সীমান্তে বিএসএফের হামলা, নিয়ে গেল ২ গরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় তারা স্থানীয় কৃষকদের দুইটি গরু নিয়ে যায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ৮৩০ নম্বর মেইন পিলারের এস-৫ সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও জয়নাল হোসেন (২৫) বাঁশ কাটছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গ্রামবাসীরা এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা বন্দুক উঁচিয়ে ভীতি সৃষ্টি করে সরে যায়। তবে যাওয়ার আগে কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুইটি গরু নিয়ে যায় তারা।

বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রামবাসী সেলিম রেজা জানান, সীমান্তের জিরো লাইনে গরু চরানো ও ঘাস খাওয়ানোকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিএসএফ দুইটি গরু নিয়ে গেছে। সেগুলো ফেরতের বিষয়ে বিজিবির পক্ষ থেকে তৎপরতা চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের হামলা, নিয়ে গেল ২ গরু

আপডেট সময় : ১০:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫