ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?
আল্লামা সাঈদীর মৃত্যুর খবর পেয়ে তার জন্য দোয়া করে

ইমামতি হারানো সেই খতিব চাকরি ফিরে পাননি

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর পেয়ে তার জন্য দোয়া ও ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ থেকে বের করে দেওয়া হয় খতিব মাওলানা সাখাওয়াত হোসেনকে। তাকে এখনো চাকরিতে বহাল না করায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের বহি:প্রকাশ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে তাকে শিগগিরই খতিবের দায়িত্বে ফিরিয়ে আনা হবে জানান মসজিদ কমিটির সভাপতি।

জানা যায়, মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিবিএ পাথাইলকান্দি জামে মসজিদের খতিব। সাড়ে তিন বছর আগে যোগদানের পর থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। টিভি চ্যানেলগুলোতে ইসলামী আলোচনা ও দেশের বিভিন্ন স্থানে ইসলামি সম্মেলন করায় ইসলাম স্কলার হিসেবে সারা দেশেই পরিচিতি মুখ তিনি।

গত বছরের ১৪ আগস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট ও পরে জুমার নামাজের পর মাগফিরাত কামনায় দোয়া করেন এই খতিব। এতে ক্ষুব্ধ হয়ে মাওলানা সাখাওয়াতকে খতিবের দায়িত্ব থেকে তাৎক্ষণিক সরিয়ে দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ছোট আব্দুল হাই। মসজিদ এলাকায় আর কখনো দেখা গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

স্থানীয় মুসল্লিরা বলেন, মুফতি সাখাওয়াত হোসেন একজন ভালো আলেম ও ভালো মনের মানুষ। তার ওপর অন্যায় করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট ও তার জন্য দোয়া করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তাকে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু খতিব সাহেবকে এখনো লিখিতভাবে অব্যাহতি দেওয়া হয়নি। মসজিদ কমিটির কাছে দাবি তাকে যেন আবার খতিবের দায়িত্বে বহাল করা হয়।

খতিব মুফতি সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের ১৪ আগস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট করি। পরে মুসল্লিদের অনুরোধে জুমার নামাজের পর তার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ফেসবুকে পোস্ট ও তার জন্য দোয়া করায় মসজিদ কমিটির সম্পাদক আমাকে মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে নিষেধ করেন এবং মসজিদ থেকে বের করে দেন। আমার প্রতি জুলুম করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মহির উদ্দিন তালুকদার মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের রোষানলের কথা স্বীকার করে বলেন, মুফতি সাখাওয়াত হোসেনের প্রতি জুলুম করা হয়েছে। তাকে পুনরায় খতিবের দায়িত্বে ফিরিয়ে আনা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা সাঈদীর মৃত্যুর খবর পেয়ে তার জন্য দোয়া করে

ইমামতি হারানো সেই খতিব চাকরি ফিরে পাননি

আপডেট সময় : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪