ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ সংঘর্ষ হয়।

তখন আহত হন কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এক বছর পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের লোকজন পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। ওই সময় বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে ইদন মিয়া নামে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫