ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আফগানদের হারানোর পরও বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে যে ম্যাচে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

আবুধাবির ঝলমলে আলোয় এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে বাংলাদেশ যেন হঠাৎ করেই আঁধারে তলিয়ে গেল। শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টাইগাররা। শক্তিশালী শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের সহজ পরাজয়ে শুধু একটি ম্যাচ হারেনি বাংলাদেশ, হেলে পড়েছে সুপার ফোরে যাওয়ার স্বপ্নও।

এই হারের পর পয়েন্ট টেবিল যেন হয়ে উঠেছে এক রহস্যের চিত্রনাট্য। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ৩ নম্বরে। অথচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কারও পয়েন্ট সমান ২ করে! কিন্তু নেট রান রেটের সূক্ষ্ম গাণিতিক খেলার কারণে টাইগাররা পিছিয়ে।

সমীকরণ পরিষ্কার। প্রথমত, আফগানিস্তানকে হারাতেই হবে। কোনো যদি, কিন্তু, তবে নয়। জয় ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই ম্যাচেই নির্ধারিত হবে টাইগারদের ভাগ্য। জীবন, না মরণ!

তবে এখানেই শেষ নয় নাটকীয়তা। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়েও দেয়, তাদের তাকিয়ে থাকতে হবে আরেক লঙ্কাকাণ্ডের দিকে। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানদের হারাতে পারে, তবে ৬ পয়েন্ট নিয়ে লঙ্কানরা এবং ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পাবে সুপার ফোরের টিকিট।

কিন্তু যদি আফগানিস্তান হঠাৎ ঘুরে দাঁড়ায়, আর শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়? তখন শুরু হবে আরেক কাহিনি, নেট রান রেটের জটিল অঙ্ক। জয়ের পরও নিশ্চিন্ত থাকা যাবে না। এক একটি বল, এক একটি রান তখন হয়ে উঠবে বাংলাদেশের ভাগ্যনির্ধারক।

এখন আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই কোনও। তারপর চোখ থাকবে অন্যদের মাঠে। সুপার ফোরের পথ এখনও খোলা, তবে সেটা পেরোতে হলে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানদের হারানোর পরও বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে যে ম্যাচে

আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫