ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

নাঙ্গলকোটে মাদ্রাসার ভেতর রিফাত হোসেন (১৪) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গড্ডা ইউপির নোয়াপাড়া গ্রামের তামিরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

রিফাত লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রামের সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মাগরিবের সময় ছাত্র-শিক্ষক সবাই মসজিদে নামাজ আদায় করছিলেন। এসময় রিফাত আবাসিক রুমে গিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরে শিক্ষকরা মসজিদ থেকে এসে রিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখলে সেখান থেকে নামিয়ে ডাক্তার ডাক দেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রিফাতের বাবা রিপন মিয়া বলেন, রোববার দুপুরে মাদ্রাসার হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে। হুজুর বলেছেন- বিকালে কল দিলে রিফাতের সঙ্গে কথা বলা যাবে। সন্ধ্যায় মাদ্রাসার হুজুর আমাকে কল দিয়ে বলেন- রিফাত আত্মাহত্যা করেছে।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪