ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবায় মাইক্রোবাস আহত ৫

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন আহত তিনজন ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ছোট আলগী গ্রামের মো. রহিম মিয়ার ছেলে শাহীন আহমেদ, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার এবং একই ওয়ার্ডের শাহজাহান মিয়ার ছেলে মিলন ফরাজি।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন নামক জায়গায় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে গাড়ি দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এসময় দুটি গাড়িতে থাকা অন্তত ৫ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আহতদের সঠিক চিকিৎসা প্রদানের পাশাপাশি পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ডোবায় মাইক্রোবাস আহত ৫

আপডেট সময় : ০১:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪