ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৮ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

সংবেদনশীল স্থান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (৩০ আগস্ট) এই খবর নিশ্চিত করে।

আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের সময় মোসাদ গুপ্তচর সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করেছিল। এছাড়া, তারা মাশহাদ শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার পরিকল্পনা করছিল।

ওই সময়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করে, যার প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের সামরিক স্থাপনা ও শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

আইআরজিসি জানায়, গ্রেপ্তারকৃতরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের আগেই উত্তর-পূর্ব ইরান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান অন্তত আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার মধ্যে একজন পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদিও রয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর সম্পর্কে মোসাদকে তথ্য দেওয়ার অভিযোগে ৯ আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। এছাড়া, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ২১ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মোসাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৮ গুপ্তচর ইরানে গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫