ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লাকসামে (রুপসা কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম আর নেই।

কুমিল্লার লাকসামের রুপসা (কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহবুবুল আলম (৬৯) ইন্তেকাল করেছেন।

তিনি শুক্রবার ঢাকার বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহবুবুল আলম এক সময়ের বহুল আলোচিত “রুপসা হাওয়াই চপ্পল” বিজ্ঞাপনের জন্য সুপরিচিত ফেমাস রাবার কোম্পানি এন্ড ইন্ডাস্ট্রিজ এর মালিক ছিলেন।

ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তবে মূলত মানবতাবাদী, সামাজিক ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা ছিলেন লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আলতাফ আলী।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৯টায় লাকসামের আজগরায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
তার ভাগ্নে, আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সেলিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাকসামে (রুপসা কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম আর নেই।

আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫