ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজশাহীতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, সাইনবোর্ডে আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সেসময় অফিসের সামনে লাগানো সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

মিছিলটি রাজশাহী কলেজের সামনের সড়ক দিয়ে ঘুরে সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। সেসময় গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। কয়েকজন নেতাকর্মী ভেতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেন। পরে সেখানে পুলিশের দুটি গাড়ি যায়।

এর আগে মিছিলে অংশ নেন এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগরের যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিন, ছাত্রশিবিরের সাবেক নেতা শাকিলুর রহমান, গণঅধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান জুয়েল, যুগ্ম সদস্য সচিব আরজিত আলী রানা প্রমুখ।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ পৌঁছার আগেই জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, সাইনবোর্ডে আগুন

আপডেট সময় : ১১:৪৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫