ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ’: আওয়ামী লীগ নেতার নামে অভিযোগপত্র

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।

বগুড়া জেলা আওয়ামী লীগের এই নেতা উৎস বহির্ভূত আরও তিন কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ ভোগদখল করছেন বলে জানায় দুদক।

সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করেছে দুদক।

তদন্ত শেষে বৃহস্পতিবার দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আওয়ামী লীগ নেতা দুলু বগুড়া জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের প্রয়াত বেলায়েত আলী জোয়ার্দারের ছেলে আসাদুর রহমান দুলু ২০২০ সালের ৫ মার্চ দুদকে তার সম্পদ বিবরণী জমা দেন। ওই বছরের ২৫ জুন নিজের স্বাক্ষর করা সম্পদ বিবরণীতে দুই কোটি ৫২ লাখ পাঁচ হাজার ৪২২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের ঘোষণা দেন।

দুলু তার ঘোষিত সম্পদের বাইরে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত আরও তিন কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করছেন বলে দুদকের তদন্তে উঠে আসে।

পরে এ ঘটনায় দুদক কর্মকর্তা তারিকুল রহমান বাদী হয়ে আওয়ামী লীগ নেতা দুলুর বিরুদ্ধে মামলা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

‘সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ’: আওয়ামী লীগ নেতার নামে অভিযোগপত্র

আপডেট সময় : ১১:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫