লাকসাম পৌরসভা বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম ফারুককে ৯নং ওয়ার্ড বিএনপি’র ফুলেল শুভেচ্ছা।
লাকসাম পৌরসভা বিএনপি’র নবাগত সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুভেচ্ছা প্রদানের সময় বক্তারা বলেন, লাকসাম বিএনপি আজ ত্যাগী নেতৃত্ব, ঐক্যবদ্ধ কর্মী এবং সংগ্রামী চেতনার সমন্বয়ে একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। ৯নং ওয়ার্ড সবসময়ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি অনুগত থেকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, গোলাম ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করার মাধ্যমে তৃণমূলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তার নেতৃত্বে পৌর বিএনপি সংগঠিত আন্দোলন-সংগ্রামে আরও বলিষ্ঠ হবে এবং জনগণের অধিকার আদায়ের মিছিলে লাকসাম একটি অগ্রণী ভূমিকা রাখবে।
অতীতের মতোই ৯নং ওয়ার্ডের প্রত্যেক কর্মী নিজেদের ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান করে বিএনপি’র বিজয়ের পতাকা লাকসামের আকাশে উড়িয়ে দেবে।
মো লুৎফুর রহমান রাকিব: স্টাফ রিপোর্টার 





































