নোয়াখালীর দীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের হাজির বাজার এলাকায় তাজুল ইসলাম, শামীম ও আরিফ নামের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এই সময় হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্নের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজির বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ইসলাম তাজুল ইসলাম, শামীম ও আরিফ বুড়ির ইউনিয়নের পূর্ব বড়দেইল গ্রামের ফয়েজ উদ্দিন জাকির হোসেনের ছেলে। তারা সাংবাদিক মামুন রাফির ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাজুল, শামীম ও আরিফ। পথে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাদের তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। হামলার সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে শামিম এর অবস্থা আশংকাজনক।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মুহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নুরুল আমিন মেম্বার’সহ দুইজনকে আটক করা হয়েছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাদ্দাম হোসেন রকি 





































