ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি। করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে।

এলাকাবাসী জানান, দুর্ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।  গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় : ১১:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫