ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাসবোঝাই ভ্যানে গাড়ির ধাক্কা, যুবক নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘাসবোঝাই ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (২৪ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত যুবকের নাম মামুন মোল্যা (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কামারোল গ্রামের ভ্যান চালক রোমান মোল্যা (৩২) এবং তিলছড়া গ্রামের নাঈম মোল্যা (২৩)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, একটি ভ্যানে ঘাসবোঝাই করে তিনজন তিলছড়া গ্রামে যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে মামুন মোল্লার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, আমার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে। নিহত মামুনের মরদেহ পরিবার নিয়ে গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঘাসবোঝাই ভ্যানে গাড়ির ধাক্কা, যুবক নিহত

আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫