ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মনিরুজ্জামান মনির (৫৮) নামে জেলা পরিষদ সাবেক এক সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ভগ্নিপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। মনির স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তার দলীয় পদবী জানা যায়নি।।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান তার এলাকার সমাজের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার সামাজিক মসজিদে নামাজ পড়ে সিএনজি যোগে বসুরহাট বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় চৌরাস্তা এলাকায় তার সিএনজি গতিরোধ করে একদল দূর্বৃত্ত। পরে তাকে সিএনজি থেকে নামিয়ে মনিরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। আহত মনিরকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শমতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪