ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোস্টেলে মেডিকেলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা। সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৌমা খুলনা জেলার খালিশপুরের তায়েদুর রহমান ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ জানায়, তিনি শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে ৪-৫ পৃষ্ঠার একটি সুইসাইড নোট এবং ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। নোটে ব্যক্তিগত জীবন ও পড়াশোনাজনিত মানসিক চাপের কথা উল্লেখ আছে।
সহপাঠী ও বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, সৌমা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তার মৃত্যুর ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাবা-মা খুলনা থেকে ময়মনসিংহে আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
 
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হোস্টেলে মেডিকেলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট

আপডেট সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫