ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সংঘর্ষ

কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ।

কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিকলী উপজেলা সদরের ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় ৬নং ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে দুপুরে আজহারুল ইসলাম সোহেল ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের লোকজন নতুন বাজার এলাকায় বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। তিনি জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫