ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সীমান্তের ওপারে গোলাগুলি, সতর্ক বিজিবি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এক সপ্তাহের ব্যবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তের পর এবার ঘুমধুম সীমান্তেও ভেসে এলো গোলাগুলির শব্দ। তবে স্থায়ী হয়নি দুপক্ষের গুলিবিনিময়।

দীর্ঘদিন পর রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার পর থেকে ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমব্রু রাইট ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী তুমব্রু এলাকার একাধিক বাসিন্দা এ প্রতিবেদককে জানান, মধ্যমপাড়া-কোণারপাড়ার মাঝামাঝি এলাকা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে ঘরবাড়ি থেকে মানুষ বেরিয়ে রাস্তায় জড়ো হয়। এ সময় অন্তত ৫০-৬০ রাউন্ডগুলি বিনিময় হয়।

জানা গেছে, মিয়ানমারের ওপারের তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দু’টি ক্যাম্প রয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরসার উপস্থিতি টের পেয়ে আরাকান আর্মি গুলি ছুড়ে। এ সময় আরসাও পালটা গুলি চালায়। এদিকে ওপারের ঘটনায় বাংলাদেশের এপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক রয়েছে এবং সীমান্তে টহল জোরদার করেছে।

ঘুমধুম-তুমব্রু সীমান্ত নিয়ন্ত্রিত ৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তের ৩৪ থেকে ৩৫ পিলার এলাকায় শূন্য রেখা থেকে কমপক্ষে ৩০০ থেকে ৩৩০ মিটার অদূরে মিয়ানমার অভ্যন্তরে এই গোলাগুলি হয়েছে। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে গোলাগুলি, সতর্ক বিজিবি

আপডেট সময় : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫