ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফরিদপুরে ঢাকঢোল পিটিয়ে হামলার ঘোষণা ৩ গ্রামের

ফুটবল খেলাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় তিন গ্রামের বাসিন্দা একট্টা হয়ে অপর একটি গ্রামে হামলার ঘোষণা দিয়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুকনী, বিদ্যানন্দী ও নোয়াকান্দা এই তিন গ্রামের বাসিন্দারা ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র হাতে ঢাকঢোল বাজিয়ে সুয়াদী গ্রামে হামলার মহড়া দিয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এই রণসজ্জার দৃশ্য দেখা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (৯ আগস্ট) এই তিন গ্রামের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।

এই হট্টগোলের সূত্রপাত বৃহস্পতিবার বিদ্যানন্দী মাঠে সুয়াদী ও সুকনী গ্রামের মধ্যে ফুটবল ম্যাচে এক অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে। এর জের ধরে তিন গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে সুয়াদী গ্রামে হামলার পরিকল্পনা করে।

ঢাকঢোলের তালে এই মহড়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে তৎপরতা বাড়িয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, আজ শনিবার তারা সুয়াদী গ্রামে হামলার প্রস্তুতি নিচ্ছে। গতকাল তারা সুয়াদী গ্রামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো থামেনি। আজকের সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আমরা কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে ঢাকঢোল পিটিয়ে হামলার ঘোষণা ৩ গ্রামের

আপডেট সময় : ১২:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫