ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর মুখে বিষ ঢেলে নিজেও করলেন পান

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে দুই বছরের শিশুর মুখে বিষ ঢেলে নিজেও বিষপান করেছেন এক মা। পরে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তারা হলেন—চরলক্ষ্মী গ্রামের কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী তাসলিমা বেগম (৪০) এবং মেয়ে মিতু আক্তার (২)। এর আগে সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের আবদুল করিমের ছেলে মাহফুজ আলমের সঙ্গে সাহাবুদ্দিন-তাসলিমা দম্পতির বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। শ্বশুরবাড়িতে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

এ নিয়ে গত এক মাস ধরে মা তাসলিমা ও বড় মেয়ে সাবিনার মধ্যে বাকবিতণ্ডা চলছিল। ঘটনার দিন সকালে মেয়েকে শাসন করতে ব্যর্থ হয়ে তাসলিমা তার ছোট মেয়ে মিতুকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপর বসতঘরের পাশের ধানক্ষেতে গিয়ে তিনি শিশুকন্যার মুখে বিষ ঢেলে নিজেও বিষপান করেন।

এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌পারিবারিক বিরোধের জেরে বিষপানে মা ও শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালেই রাখা আছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

শিশুর মুখে বিষ ঢেলে নিজেও করলেন পান

আপডেট সময় : ০৩:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫