ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পাহাড় ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসের মাটি সড়কে পড়ায় বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানায়, বাঘাইছড়িতে রবিবার মধ্যরাত থেকে সোমবার (২১ জুলাই) ভোর পর্যন্ত ভারী বৃষ্টি হয়। মারিশ্যা-বাঘাইছড়ি সড়কের ১২ কিলো এলাকায় পাহাড়ের  মাটি ধসে সড়ক পড়ে। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধসে ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় রাস্তা থেকে মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করছি, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা বলেন, পাহাড়ি শ্রমিকদের কাজে লাগিয়েছি। তারা সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন। ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়েও লোকজন পাঠিয়েছি। আশা করি, দুপুরের পর যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড় ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫