ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কবর থেকে তোলা হচ্ছে গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ

গোপালগঞ্জে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার প্রস্তুতি চলছে। এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এই তিনজনের মৃত্যু হয়।

এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হচ্ছে।

এর আগে গত বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।

গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে সকাল ১০টার দিকে লাশ তোলার কথা থাকলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ম্যাজিস্ট্রেট এলেই শুরু হবে কার্যক্রম।

জানা গেছে, লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে আবার আজই পুনরায় লাশ দাফন করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কবর থেকে তোলা হচ্ছে গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ

আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫