ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে এনসিপি নেতা সারজিস আলমের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক সারজিস আলম বান্দরবানকে শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা বলার প্রতিবাদে এবং অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে ছাত্রসমাজ এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ের “জুলাই পদযাত্রা” চলাকালে এনসিপির নেতা সার্জিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে “শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা” হিসেবে উল্লেখ করেছেন।

এই মন্তব্য শুধুমাত্র দুঃখজনক নয় এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য। একজন জাতীয় নেতার মুখে এই ধরনের কটুক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ।

স¤প্রীতি ও শান্তিপ্রিয় একটি জেলাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক সারজিস আলম এর এমন বক্তব্য পুরো পার্বত্যবাসীর মনে বিরুপ প্রতিক্রিয়া শুরু করেছে মন্তব্য করে বক্তারা দ্রম্নত তাকে ক্ষমা প্রার্থনা করে এই বক্তব্য ফিরিয়ে নেয়ার জন্য আহবান জানান।

সংবাদ সম্মেলনে এসময় বান্দরবান ছাত্রসমাজের প্রতিনিধি আসিফ ইকবাল, আমিনুল ইসলাম, খালিদ বিন নজরুল, হাবিব আল মাহমুদ, জুবায়ের হোসেন, রাশেদুল ইসলাম, হাসান আল বান্না, জয়নাল আবেদীন, তারেকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বান্দরবানে এনসিপি নেতা সারজিস আলমের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫