ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কুমিল্লা-সিলেট মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান, তীব্র যানজট

কুমিল্লা-সিলেট মহাসড়কের মডেল মসজিদ এলাকায় কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (২০ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ পান্নারপুল এলাকায় কাভার্ডভ্যানটি উল্টে যায়। কাভার্ডভ্যানটি মহাসড়কের ওপর পড়ে থাকায় বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কের যান চলাচল। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। কাভার্ডভ্যানটি বেশ বড় হওয়ায় দুই পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

জানা যায়, সকাল দশটা পর্যন্ত সড়কের ওপর থেকে কাভার্ডভ্যানটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। এতে সড়কের দুই পাশে দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, প্রথমে রেকার দিয়ে চেষ্টা করেছি, উদ্ধার করা যায়নি। এখন বড় দুটি ক্রেন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাভার্ডভ্যানটি সরানো হবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা-সিলেট মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান, তীব্র যানজট

আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫