ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামলার বাদীকে গুলি করে মারার হুমকির অভিযোগ

রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, মামলা তুলে না নেওয়ায় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ফাঁসানো হচ্ছে ভুয়া মামলায়।

শনিবার (১৯ জুলাই) বাগমারা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন মামলার বাদী বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে সাগর আহম্মেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বলেন, পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন তাকে দুবাই পাঠিয়ে ‘নিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস’ কোম্পানিতে ভালো বেতনে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে চার লাখ টাকা নেয়। কিন্তু, চাকরির ভিসা না দিয়ে ভ্রমণ ভিসায় তাকে দুবাই পাঠানো হয়। এ কারণে দেশে ফিরে আসার পর তিনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন।  এরপর থেকেই সাদ্দাম ও তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে।  মামলা তুলে না নিলে তাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমাকে আদাম বেপারী হিসেবে আখ্যা দিয়ে সাদ্দামের লোকেরা আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মামলার বাদীকে গুলি করে মারার হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫