নাটোরের গুরুদাসপুরে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ধারাবারিষা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, খাদিজা মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় ছোট বোন ফোন চাইলে খাদিজা না দেওয়ায় মা ফোনটি নিয়ে ছোট বোনকে দিয়ে দেন। এ ঘটনায় খাদিজা ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। মা গালমন্দ করেন।
একপর্যায়ে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে সে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 





































