ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির গাড়িবহরে হামলার চেষ্টা করে

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা।

অন্যদিকে, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ইউএনও গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫