ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাগেরহাটে আটক ভারতীয় ৩৪ জেলেকে আদালতে সোপর্দ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক ভারতীয় ৩৪ জেলেকে মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া– সংলগ্ন গভীর সাগর থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি-৩৮ নামের দু’টি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

গত রাত সাড়ে ১০টার দিকে মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে। এসময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দু’টি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন।

তিনি আরও জানান, ট্রলার দু’টিতে শিকার করা ৮ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছিল যা ১৫ লাখ ৫০ হাজারা টাকায় নিলামে বিক্রি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, নৌবাহিনী ভারতীয় ৩৪ জেলেকে রাতে থানায় সোপর্দ করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে জেলেদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটে আটক ভারতীয় ৩৪ জেলেকে আদালতে সোপর্দ

আপডেট সময় : ০৪:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫