ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সেনাপ্রধানের নির্দেশে আহত শাহনাজকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত হয়ে আহত শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার মোহনপুর এলাকার নিজ বাড়ি থেকে আহত শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়

এর আগে সেনাপ্রধানের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে দুই নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানায় সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন নাটোর সদর উপজেলার মোহনপুর এলাকায় দুই নারীর শরীরে মরিচের গুড়া মিশ্রিত গরম পানি ঢেলে নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় হালিমা ও শাহনাজ নামে দুই নারী গুরুতর আহত হয়।

এই বর্বর ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত ছয়জনকে আটক করে। গুরুতর আহত দুই নারীর মধ্যে হালিমা কিছুটা সুস্থ হলেও শাহনাজের অবস্থা এখনও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও তার দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ে।

পরে সেনাবাহিনীর কাছে চিকিৎসার আবেদন জানান শাহনাজের পরিবার। এরপরই সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী দুই আহত নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। পরে আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। এ মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আহতদের পরিবার ও এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাপ্রধানের নির্দেশে আহত শাহনাজকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি

আপডেট সময় : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫