ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

অস্ত্রসহ সেনা সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

তিনি কৃত্তিমনগর জিয়ারত আলীর ছেলে। এ সময় একনলা রাইফেল,শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে কৃত্তিনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাশের বাড়ি থেকে একটি একনলা রাইফেল, ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্রসহ তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ঝিনাইদহের শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সেনাবাহিনী অস্ত্রসহ এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ঝিনাইদহে অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫