পাবনার সাঁথিয়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য দেন পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, গত মঙ্গলবার বিকালে নিজ এলাকায় রাস্তায় খেলছিল ধর্ষণের শিকার হওয়া দুই শিশু। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদেরকে নিচ বাড়িতে পাঠিয়ে দেন। ধর্ষণের শিকার শিশুরা অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা তার কারণ জানতে চাইলে তাদেরকে ধর্ষণের বিষয়টি জানায়।ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়ায় থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি (৪০), কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
চেতনায়২৪ ডেস্ক : 




































