ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে।তারা হলেন— জেলার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালীদরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পাবনা এক্সপ্রেস নামের একটি বাস নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকা এলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন। খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠায়। 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় : ১২:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫