ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে বুধবার (০২ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আশরাফুল আলম তানজিল সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে।

ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তার তানজিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার একজন সক্রিয় কর্মী। জুলাই বিপ্লব নিয়ে সে ফেসবুকে কটূক্তি করে আসছিল। এ ছাড়া বিভিন্ন স্থানে সে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রচার করে আসছিল। সেই সঙ্গে সে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিল। শহরের পরিবেশ অস্থিতিশীল করার জন্য তৎপর ছিল।

তিনি জানান, জুলাই বিপ্লবের সময়ে আন্দোলনকারীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধে সরাসরি জড়িত ছিল সে। তার বিরুদ্ধে এসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫