ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে সাড়ে ৮ বছর পর গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

  • মোঃ নিজাম উদ্দিন
  • আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর আদালতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পলাতক অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পালানোর ৮ বছর ৮ মাস ১০ দিন পর তিনি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মান্দারী বাজারে আজাদের বড় ভাইয়ের বাসার খাটের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে তাকে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তার আজাদকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

গ্রেপ্তার আজাদ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, আজাদ তিনটি অস্ত্র মামলার আসামি। ২০১৬ সালের ১৪ জানুয়ারি লক্ষ্মীপুর জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে বের হয়ে হ্যান্ডকাপসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এরপর থেকে তিনি প্রায় ৮ বছর ৮ মাস পলাতক ছিলেন। তার পালিয়ে যাওয়ার ঘটনায় তখন আদালতের দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিন ও কনষ্টেবল নুরুল আহসানকে ক্লোজড করা হয়েছে।

সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আসামি তার ভাইয়ের বাসায় খাটের নিচে লুকিয়ে ছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে সেনাবাহিনী গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেন। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে সাড়ে ৮ বছর পর গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪