নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বেলা ১২টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছিল বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বিএনপির চাওয়া অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় এ সময় দিয়েছে বলেও জানা গেছে।
এদিকে দলটির নেতারা জানিয়েছেন, বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চান নেতারা।
এছাড়াও বৃহস্পতিবার বেলা ৩টায় সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































