ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রকে অপহরণ করে হাতুড়ি দিয়ে পেটাল দুর্বৃত্তরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করে হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের ত্রিমোহনী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মজিদ সরদারের ছেলে রাতুল সরদার (১৮) নামে ওই শিক্ষার্থীকে কয়েকজন অপরিচিত ব্যক্তি দুটি মোটরসাইকেল ও একটি অটোতে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন পরিত্যক্ত রাইস মিলে নিয়ে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পেটানো হয়। আহত রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শফিকুল ইসলাম শামীম জানান, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাকে অপহরণ ও আহত করার কারণ এ রিপোর্ট লেখা (সকাল ১০ টা) পর্যন্ত জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কলেজছাত্রকে অপহরণ করে হাতুড়ি দিয়ে পেটাল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৫:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪