ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে।

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার খুলনার দিঘলিয়া উপজেলার পূর্ব কাটালিপাড়া সেনহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর আলী পালিয়ে যায়।

গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং তৎসংলগ্ন কলাবাগান এলাকায় তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে র্যাব ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দিঘলিয়ায় অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী

আপডেট সময় : ০৮:৪০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪