ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তেঁতুলিয়া নদী থেকে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের বোটে ডাকাতি করার সময় দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন-সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে বলে জানা গেছে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতির সময় কুখ্যাত শাহিন বাহিনীর প্রধানসহ পাঁচ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা, ও তিনটি বোটসহ তাদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তেঁতুলিয়া নদী থেকে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

আপডেট সময় : ০১:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫