ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বান্দরবানে জটিল রোগে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

বান্দরবানে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়াসহ জড়িল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (১৩ মার্চ) দুপুরে বান্দরবান জেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জটিল রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর মূখ্য নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সদস্য ম্যা ম্যা নু, পুলি ডাঃ প্রসেঞ্জিত ঘোষ, জেলা মৎস্য অফিসার অভিজিৎ শীল, বান্দরবান সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারী বিভাগের প্রতিনিধিবৃন্দ ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

অনুদান প্রদানকালে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, একজন রোগীর দুঃসময়ে পাশে থেকে সরকার সমাজসেবা বিভাগের মাধ্যমে তাদের মুখে একটু হাসি রাখার জন্য এই অনুদান তুলে দিচ্ছে। যদিও এই অনুদান তাদের চিকিৎসা খরচের তুলনায় কিছুই না। সব অনুদানের টাকা যেন রোগী বা রোগীর স্বজনরা সঠিক কাজে ব্যয় করার জন্য পরামর্শ দেন প্রধান অতিথি।

পরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়াসহ জড়িল রোগে আক্রান্ত ৬৫ জন রোগী ও তাদের অভিভাবকদের হাতে ৫০ হাজার টাকা করে মোট ৩২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। যা রোগী ও স্বজনদের নিজস্ব ব্যাংক হিসাবে ইএফটি এর মাধ্যমে অনুদানের অর্থ হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে জটিল রোগে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান

আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫