ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, আদালতে তোলার সময় ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামি মানিককে দেখেই উৎসুত জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অন্যদিকে, অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্রজনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন।

তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের আশস্ত করে জানান, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক দিয়ে বের না হতে পারে তা নিশ্চিত করা হবে।

প্রমাণিত হলে অবশ্যই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ঘটনার দিন রাতেই সদরের ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে আদালতে তোলার সময় গণধোলাই

আপডেট সময় : ০১:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫