ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ছয়জন দগ্ধ, চারজন গুরুতর

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। 

বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের সময় ওই পরিবারের সদস্যরা বাড়ির মধ্যে উপস্থিত ছিলেন, এবং তাৎক্ষণিকভাবে তারা দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোমাত্রই বিকট শব্দে ৬ তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ ছয়জনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হোসেন সুমন বলেন, দগ্ধ অবস্থায় এখানে ছয়জন এসেছিলেন। তবে অবস্থা আশঙ্কাজনক চারজনকে হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ছয়জন দগ্ধ, চারজন গুরুতর

আপডেট সময় : ১২:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫