পুরান ঢাকার ধোলাইখালে স্থানীয় লোকদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সংঘর্ষর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সম্রাট নামে এক শিক্ষার্থী ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা দেন। এতে স্থানীয় লোকজন এসে তাকে বকাদিলে সেও গালমন্দ করে, এক সময় তাদের মধ্যে হাতাহাতি হয় ।
এরপর স্থানীয় লোকজনের সাথে এই শিক্ষার্থীর মারধর শুরু হয়। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের কল দিলে হাবিব সহ আরো ৪-৫ জন শিক্ষার্থী ঘঠনাস্থলে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এর সাথে হাবিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪-৫ শিক্ষার্থীর কথা কাটাকাটি হয় এবং তারা ছাত্র প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি করেন । এতে স্থানীয় লোক ক্ষেপে গিয়ে তাদেরকে আটক করে রাখে।
এ বিষয়ে ওয়ারি থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমরা খোঁজ নিচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
চেতনায়২৪ ডেস্ক : 





































